পাহাড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি


সারাদেশের ন্যায় পার্বত্য তিন জেলাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি জানান, পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবির নজরধারীর পাশাপাশি সাজেক বাঘাইহাট ও আশপাশের ১৫টি বর্ডার পোস্টে টহল জোরদার করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার ও টহল জোরদার করা হয়েছে।
সাজেকমুখী প্রতিটি যানবাহন তল্লাশি চালিয়ে সন্দেহভাজন আসামী ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদকের তল্লাশি চলছে।
বিজিবি জানায়, বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের ১৫৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি কাজ করে যাচ্ছে। অবৈধ পথে কেউ যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে এবং এর ব্যবহার করে কোনো সন্ত্রাসী যেন অস্ত্র গোলাবারুদ, মাদক চোরাচালান করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করছে বিজিবি।

















