Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ভারতে অন্ধ নারীভক্তকে ধর্ষণের চেষ্টা ‘ধর্মগুরুর’

ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে এক নারী ভক্তের অন্ধত্বের সুযোগ নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ভণ্ড সাধুকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হলদি অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বছর বাইশের ওই অন্ধ তরুণীকে সুস্থ করে দেওয়ার আশ্বাসে আশ্রমে নিয়ে যায় স্বঘোষিত ধর্মগুরু বিরজু বাবা । সেখানে তরুণীর অন্ধত্বের সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বিরজু বাবা। কিন্তু মেয়েটির চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সাধু রণে ভঙ্গ দেন ও পালাতে বাধ্য হয়। অন্ধ্রের এই স্বঘোষিত সাধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই সাধুকে।

স্থানীয় সংবাদমাধ্যমই বলছে, ভারতে ‘সাধু বাবাদের‘ এ ধরনের অসাধু কর্মকাণ্ড নতুন কিছু নয়। সাধু নিত্যানন্দ থেকে সাম্প্রতিককালের আশারাম বাপু বা রামপালরাও কোনো না কোনো ভণ্ডামির দায়ে শ্রীঘর ঘুরে এসেছেন। যেন পিকে-র বলা ‘রঙ নাম্বারে’ ভরে গেছে পুরো ভারত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন