ভারতে মীর জাফরের বংশধরদের নাম ভোটার তালিকা থেকে বাদ

fec-image

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত নবাব মীর জাফরের বংশধরদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার সময় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ফলে তারা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নবাব পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পাওয়ার পর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। তবে শুনানি শেষে তাদের অধিকাংশের নাম স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের অন্যান্য সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করছেন। অভিযোগ উঠেছে, তাদের অনেকের নামই সাম্প্রতিক সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন