মাইনী নদীতে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

fec-image

রাঙামাটির লংগদু উপজেলায় নৌকা ডুবে নবী শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বগাচতর ইউনিয়নের বাসিন্দা।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকায় মাইনী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নবী শেখ উপজেলার মাইনী বাজার হতে নৌকা করে নিজ বাসায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার ঢেউয়ে তার নৌকা উল্টে গেলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. বেলাল হোসেন বলেন, আজ দুপুরে পানিতে ডুবে যাওয়া এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন লোক। উদ্ধারকৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায় এবং বর্তমানে লাশটি লংগদু থানা পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন