মাটিরাঙ্গায় ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শণীর উদ্বোধন

 

26.06.2014_Matiranga KRISHI Mela Pic

মাটিরাঙ্গ সংবাদদাতা :

“দেশী ফলের অনেক গুন, নেইকো জুড়ি তার’ স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার” এ শ্লোগানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শণী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফিতা কেটে প্রদর্শণীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু। এর আগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি মাটিরাঙ্গার গুরুত্বপুর্ণ সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম‘র সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো: মনিরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ও ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহ আলম মিয়া অনুষ্ঠানে স্বাগ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: উম্মে সালমা পান্না, যুব উন্নয়ন অফিসার শেখ আশরাফ উদ্দিন বাদল, কৃষক মো: অলি উল্ল্যাহ, মো: বেলা হোসেন প্রমুখ। এসময় প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শণীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটি, আনন্দ, সবুজ নার্সারি, ব্রাক, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থান পায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন