মাটিরাঙ্গায় বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলনরত প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার সকালে সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে পুরাতন হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ বেদীতে পূস্পমাল্য অর্পণ করে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ সৌধে পুস্পমাল্য অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় একমিনিট নীরবতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে আবারো শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো: আবুল হাশেম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।

অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো: তৈয়ব আলী কোম্পানী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো: হারুন অর রশীদ, মাটিরাঙ্গা পৌর যুবদলের সভাপতি আবুল কালাম আযাদ ও পৌর ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলেও মুক্তিযদ্ধেও বিজয় আওয়ামীলীগের পৈত্রিক সম্পত্তি নয়। আওয়ামীলীগ এদেশের সাধারন মুক্তিকামী মানুষের মুক্তিযদ্ধের অর্জনকে হাইজ্যাক করেছে উল্লেখ করে বলেন এদেশের মুক্তিযদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অবদান আওয়ামীলীগ অ¯^ীকার করলেও সাধারন মানুষ শহীদ জিয়াকে এখনো মনে রেখেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন