মাটিরাঙ্গা পৌরশহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে: বেদখল হওয়া ড্রেন উদ্ধারের দাবী

05.08

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দীর্ঘদিনেও সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

মাটিরাঙ্গা পৌর সদরের একমাত্র বাজারের ব্যাবসায়ীসহ বাজারে আসা ব্যাপক জনগোষ্ঠির প্রতিদিনের বৈর্জ্য পরিষ্কার ও পরিছন্ন করার মতো প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন বাজার ব্যবসায়ী ও সচেতন মহল।

তারা আরও বলেন, সাধারণত পরিস্কার পরিছন্নতার মাধ্যমেই শহরের সৌন্দর্য্য ফুটে উঠে। মাটিরাঙ্গা বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে তাতে করে বাজারের প্রায় পঞ্চাশ শতাংশ সমস্যার সমাধান সম্ভব। শহরের পরিছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রথমে ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন জরুরী বলেও দাবী করেন ব্যবসায়ী ও সচেতন মহল।

মাটিরাঙ্গা বাজারের অধিকাংশ ড্রেন বেদখল হয়ে গেছে দাবী করে একাধিক ব্যবাসায়ী নিজের নাম-পরিচয় গোপন রাখার শর্তে বলেন, বাজারের অধিকাংশ প্লট মালিক ড্রেন দখল করে ভবন সম্প্রসারন করেছেন আবার কেউ কেউ ড্রেনের উপরই টিউব ওয়েল স্থাপন করেছেন। ফলে যে উদ্দ্যেশে ড্রেন করা হয়েছে সে উদ্দ্যেশ্য ভেস্তে গেছে। ফলে বর্ষার পানি ও বর্জ সড়ক গুলোতেই আটকে থাকে। ফলে কাদায় একাকার হয়ে থাকে পুরো বাজার এলাকা। তারা অবিলম্বে মাটিরাঙ্গা পৌরসভার একমাত্র বাজারটির বেদখল হয়ে যাওয়া ড্রেন পূনরুদ্ধার করার দাবী জানান।

বাজারে আগত সচেতন মহলের মতে ভেতরের চেয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়কেরই বেহাল দশা। প্রধান সড়কের দুপাশে এবং বাজারের বিভিন্ন ড্রেনগুলো চালু করলে বাজারের জমে থাকা পানি ও বর্জ নিস্কাশনের পথ সুগম হবে। আর তখনই মাটিরাঙ্গা পৌর শহর তার সৌন্দর্য্য ফিরে পাবে।

মাটিরাঙ্গার পরিবেশবাদীরা অভিলম্বে ড্রেনের উপর অবৈধ্য স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভেঙ্গে পড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পৌর শহরের সার্বিক পরিছন্নতা বজায় ও সাধারণ মানুষকে মারাত্মক রোগ জীবাণু আক্রান্তের হাত থেকে বাঁচানোর জন্য পৌরসভা কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন