মায়ের প্রতি অবহেলা, সেই যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

fec-image

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার ( ৩ জুন ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই যুগ্ম সচিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তির কথা জানানো হয়। আজই তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় আজ থেকেই তাৎক্ষণিক অবমুক্ত স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় আক্রান্ত ছিল। স্থানীয়দের বরাতে জানা যায়, বাসাটি দীর্ঘদিন ধরে অগোছালো ও নোংরা অবস্থায় ছিল এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি পুলিশের কাছে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম মেয়ের বাসায় থাকতেন। বাসাটি ছিল অগোছালো ও অপরিচ্ছন্ন।

নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের পর ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনটি নতুন করে আলোচনায় এসেছে। ২০২৩ সালে এ আইনের বিধিমালাও করা হয়। আইনে বলা হয়, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। আইন ভঙ্গ বা না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন