‘মা ইলিশ’ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের প্রচারণা

fec-image

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় সচেতনতামূলক প্রচার ও টহল অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সরকার ঘোষিত বিধি-নিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর মোহনায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব।

তিনি বলেন, ‘ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।’

তিনি জানান, এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধি-নিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও মা ইলিশ সংরক্ষণে সক্রিয় অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কোস্ট গার্ড জানায়, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধি-নিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন