মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম

মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল

fec-image

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর বিরতি চলাকালে সংসদ ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার পর মীর হেলালকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হওয়ার পর তার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শূন্য হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন