যে কারণে আবারো দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা

fec-image

টানা ভারি বর্ষণের কারণে রোয়াংছড়ি দেবতাখুম পর্যটন কেন্দ্র ভ্রমণের সাত দিনের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলার প্রশাসন। ১৮ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণের নিরুৎসাহিত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত মাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসনে এক স্মারকপত্রে জানা যায়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারি বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ইত্যাদির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমতাবস্থায়, রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম-এ পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এরই পরিপ্রেক্ষিতে, পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের জন্য ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হলো।

দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে স্ব স্ব ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণের পাহাড় ঝিড়ি ঝর্ণা ভয়ঙ্কর রুপ নেয়। তাছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে দেবখুম পর্যটন কেন্দ্রে দুটি দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৫ তারিখের পরে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন