parbattanews

রাজস্থলীতে পাথর বোঝায় ২টি ট্রাকের চাকা অচল, যান চলাচল ব্যাহত

রাঙামাটির রাজস্থলী উপজেলার ওগাড়ী পাড়া নামক এলাকায় পাথর বোঝাই ২টি ট্রাকের সামনের চাকা বিকল হয়ে পড়ায় সড়কের মাঝখানে আটকে যায় । একারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে বড় ধরণের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত সড়কের ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য এ পাথর আনা হচ্ছে। দুর্ঘটনাবসত ট্রাকের সামনের চাকা বিকল হযে যায়। অপর দিকে আরেকটি পাথর বোঝায় ট্রাক অভার টেক করতে গিয়ে সড়কের মাঝপথে আটকে যায়। ফলে ট্রাক ২টি সড়কের মাঝপথে পড়ে থাকে। সড়কের এক পাশ দিয়ে অটোরিকশা ও মাহিন্দ্রা চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, সড়কের মাঝখানে পড়ে থাকা ট্রাক ২টি দ্রুত সড়ানো না হলে, সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটবে। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান পার্বত্যনিউজকে বলেন, দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

Exit mobile version