রাজস্থলীতে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পুনরায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী উবাচ মারমা।
মঙ্গলবার (২১ মে) উপজেলার ১৪টি ভোটকেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা ছিল। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।
উপজেলার ১৪টি কেন্দ্রে উবাচ মারমা, আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ উদ্দিন রানা দোয়াত-কমল প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।
সন্ধ্যা ৭টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

















