রাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) ১১টার দিকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।
এদিকে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এবারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ তিনটি কেন্দ্রে দুই হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ মে ‘সি’ ইউনিটের অধীনে তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এর আগে ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ আটটি কেন্দ্রে আট হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আক্তার বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ করতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীর পরীক্ষাগুলো সুষ্ঠু ভাবে শেষ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

















