Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আঁধারমানিকে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রামগড় প্রতিনিধি:

রামগড়-ফেনী সড়কের আঁধারমানিক নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায়  মো. আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১ মে) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আমীর হোসেন গুইমারার দার্জিলিংটিলা এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ি সিরাজ মিয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির গুইমারার বটতলী সরকারি প্রাখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, শিক্ষক আমীর হোসেন মোটরসাইকেল চালিয়ে ফেনী থেকে গুইমারা আসছিলেন। এসময় ফেনী-রামগড় সড়কের ভুজপুর থানাধীন আধাঁরমানিক রাস্তারমাথা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে মোটরসাইকেলটির আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর আত্মীয় মানবজমিন পত্রিকার রামগড় প্রতিনিধি এমদাদ খান বলেন,  সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের পাঠানো কিছু জিনিসপত্র ফেনী থেকে নিয়ে আসছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন