Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড় পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

fb_img_1473658244660-2

রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার আওতাধীন ৯টি ওর্য়াডে ভিজিএফের রেশন বিতরণ চলছে। আজ সোমবার সকালে দুস্থদের মাঝে এ ভিজিএফের রেশন বিতরণের উদ্বোধন করেন রামগড় পৌরসভার মেয়র মো: শাহ জাহান কাজী রিপন। পৌরসভা ভবনে জন প্রতি ১০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

রামগড় পৌরসভার মেয়র মো: শাহ জাহান কাজী রিপন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের তিন হাজার ৮১ জন দুস্থর মাঝে মাথাপিছু ১০ কেজি হারে মোট ৩০ হাজার ৮১০ কেজি চাল বিতরণ হবে। সোমবার বিকাল নাগাদ বিতরণ সম্পন্ন হবে।

তিনি বলেন, ৯টি সাধারণ ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন মহিলা কাউন্সিলরদের মাধ্যমে দুস্থদের তালিকা করে তাদের মাঝে এ রেশন বিতরণ করা হচ্ছে।

ভিজিডি রেশন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে পৌরসভার কাউন্সিলরছাড়াও স্থানীয় বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি ও থানার পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পৌরসভার কাউন্সিলর বিষনু দত্ত জানান, বিজিবি ও পুলিশের সহযোগিতায় সুষ্ঠুভাবে রেশন বিতরণ করা হচ্ছে।

এর আগে উপজেলার রামগড় ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়নে এ ভিজিএফের রেশন বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন