রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কাসেমের দাফন সম্পন্ন


রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কাসেমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর দুইটায় রাঙামাটির রাজস্থলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজার আগে রাজস্থলী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার আমছড়া পাড়া নামক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আবুল কাসেম। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। জানাজা ও গার্ড অব অনার শেষে তার দেশের বাড়ি মিরসরাই উপজেলার দরগাহ গ্রামে নিয়ে যায় সন্তানরা। পরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার নিশ্চিত করেছে।

















