Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে বিশ্ব যক্ষ্মা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

লংগদু প্রতিনিধি:

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিশ্ব যক্ষ্মা দিবসের এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রধান সড়ক ঘুরে পুনরায় স্বাস্থ্য বিভাগের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: অরবিন্দু চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

এসময় ব্র্যাক স্বাস্থ্য বিভাগের লংগদু শাখার ম্যানেজার মো. মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের ও ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদুতে বিশ্ব যক্ষ্মা দিবসের র‌্যালি ও আলোচনা সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন