লংগদুতে ১০ রাউন্ড গুলিসহ ১ এলজি উদ্ধার
আলমগীর মানিক,রাঙামাটি:
রাঙামাটির লংগদুতে মাত্র দশদিনের ব্যবধানে আবারো একটি এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। লংগদু সেনা জোন সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার সময় লংগদু উপজেলার ডানে আটারকছড়া তেতুলতলা এলাকায় একদল চাঁদাবাজ সেখানে চাদাবাজি তৎপরতা চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রহিমের নেতৃত্বে একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়।
এসময় চাঁদাবাজরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর টহলদল সেখানে তল্লাশি চালানোর সময় রাস্তার পাশে চাদ্াঁবাজদের ফেলে যাওয়া দেখতে পান। পরে ঐ ব্যাগে তল্লাশি করে এতে একটি এলজি ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ও গুলিসহ ব্যাগটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরে থানায় জমা দেয়া হবে বলে সেনা সূত্র জানিয়েছে।

















