লক্ষ্মীছড়িতে ডাকাত সন্দেহে ৩ যুবক আটক: ২টি মোটারসাইকেল ও মোবাইল উদ্ধার
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি নামক এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ২টি মোটরসাইকেলসহ ৩ যুবককে আটকের খবর পাওযা গেছে। রাত আনুমানিক ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সাংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায়।
জানা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মগাইছড়ি নিরাপত্তা বাহিনীর পরিত্যক্ত ক্যাম্প এলাকায় একদল সন্ত্রাসী আস্তানা গেড়ে ডাকাতি করার জন্য গোপন বৈঠক করছিল এমন সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে মানিকছড়ি ঢাকাইয়া শিবিরের আব্দুল হালিমের ছেলে মো: আরিফ হোসেন(২৪), একই গ্রামের মৃত বাহার আলীর ছেলে মো: ছগির(৩৮) ও মৃত হামিদ শিকদারের ছেলে মো: ইদ্রিস আলী(৩৫ কে আটক করে। ২টি মোটারসাইকেল ৫টি মোবাইল সেট ও অন্যান্য কাগজ পত্র উদ্ধার করে আটককৃতদের রাতেই লক্ষ্মীছড়ি থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব সাংবাদিকদের জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সম্পর্কে আরো খোঁজ খবর নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

















