লক্ষ্মীছড়িতে বর্ষবরণ উপলক্ষে র্যালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলা ১৪২১ সালকে স্বাগত জানিয়ে বর্ষবরণ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য এই র্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মার্মা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই বাহার, সাবেক আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: সফিউল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, কলেজের অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর বক্তব্য রাখেন।
বক্তারা পুরাতনের দু:খ-গ্লানী ভুলে নতুন সাজে সমাজ ও দেশ গঠনে আগামীর দিনগুলি হোক শান্তি সম্প্রীত ও কল্যাণময় সেই আশাবাদ ব্যক্ত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে।



















