লক্ষ্মীছড়িতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সেনাবাহিনী

laksmichari

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়ছিড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক প্রীতিভোজ ও সংবর্ধনার আয়োজন করে সেনাবাহিনী। ১৬ ডিসেম্বর দুপুরে লক্ষ্মীছড়ি জোন সদরে এই আয়োজন করা হয়। ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল বাতেন ৭১-এ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, জোনের উপ-অধিনায়ক মেজর ফারুকী, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে লক্ষ্মীছড়ির সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার তুলে দেন জোন কমান্ডার লে: কর্ণেল বাতেন। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা প্রীতি ভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন