লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজা উদ্ধার: দোকানের মালিকসহ আটক ২

RPRPURnn

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দোকানের মালিকসহ ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। ২১জুলাই রবিবার পৌনে ২টার দিকে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি বাজারে দক্ষিণ পাশে অবিস্থত উজ্জল কর্মকারের মুদির দোকানে অভিযান চালায়। দোকান তল্লাশী চালিয়ে গাঁজা ভর্তি বাজার করার একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এ সময় তুল্যাকার্বারী পাড়ার নরম্যা চাকমার ছেলে অরুন বিকাশ চাকমা(৩৫) এবং বাজারের লাল মোহন কর্মকারের ছেলে দোকানের মালিক উজ্জল কর্মকার(৩৬) কে আটক করা হয়। এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে (যার নাম্বার-০২, তারিখ- ২১.০৭.২০১৩ইং)।

লক্ষ্মীছড়ি থানার ও.সি হামিদুল হক জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৪’শ গ্রাম। তিনি জানান, দোকানের মালিক উজ্জল কর্মকার হলেও দোকানাটি পরিচালনা করেন তার স্ত্রী এক্ষেত্রে তার স্ত্রীসহ মামলায় আরো একাধীক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন