লামায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত

 

লামা প্রতিনিধি:

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সারা দেশে নিহতদের গায়েবানা জানাযা বান্দরবানের লামায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরের নামাজের পর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক ফারুক আহমদ, পৌর বিএনপির সভাপতি আবদুর রব, পৌর জামায়াতে ইসলামির আমীর ফরহাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী নামাজে অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন