খামার বাড়িতে একা পেয়ে

লামায় অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক ২

fec-image

বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধর্ষণকারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভিকটিমের স্বামী বলেন, রাত গভীর পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। গতকাল বাড়িতে একা পেয়ে সুযোগে দুই যুবক আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ করে। পরে খবর পেয়ে ধর্ষণের শিকার হওয়ার স্বামী এই বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন