লামায় মার্মা নারীর আত্মহত্যা

আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

রান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে হ্লানুচিং মার্মা (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে লামা পৌর এলাকার সাবেকবিলছড়ি গ্রামের মহামুনি বৌদ্ধ বিহার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত হ্লানুচিং মার্মানী মহামুনি বৌদ্ধ বিহার পাড়ার সুইচিংপ্রু মার্মার স্ত্রী।

স্থানীয় সূত্র জানান, গত ৩ বছর আগে হ্লানুচিং মার্মানীসহ তার দুই সন্তানকে রেখে স্বামী সুইচিংপ্রু মার্মা পালিয়ে যায়। তার পর থেকে সংসারের অভাব অনটনের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন হ্লানুচিং মার্মানী। এসব সহ্য করতে না পেরে এক পর্যায়ে মঙ্গলবার রাতে তিনি ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পাশের ঘরের লোকজন ঘরের ভিতর হ্লানুুচিং মার্মানীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ হ্লানুচিং মার্মানীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন