শর্ত মানলে সংঘাত অবসানের সদিচ্ছা আছে ইরানের

fec-image

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের ‘সদিচ্ছা’ রয়েছে বলে জানিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময় এ মন্তব্য করেন পেজেশকিয়ান। বিবিসির সিনিয়র নিউজ করেসপন্ডেন্ট জন সাডওয়ার্থ জানিয়েছেন, ওই খবর প্রকাশিত হওয়ার পর তা মার্কিন শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে বাজার এ মন্তব্যে আশার আলো দেখলেও ইরানের অবস্থান নিয়ে পরিষ্কার আশাবাদ দেখছেন না অনেকে। জন সাডওয়ার্থ বলছেন, যুদ্ধ শেষ করার ‘সদিচ্ছার’ দাবির সঙ্গে কঠোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পেজেশকিয়ান নিশ্চয়তা দাবি করেছেন যে, ভবিষ্যতে পুনরায় কোনো সংঘাত শুরু হবে না।

গত সপ্তাহে আমেরিকার ১৫ দফা শান্তি পরিকল্পনার জবাবে ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাতেও আগ্রাসনবিরোধী নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর আইআরসিজি পাল্টা আঘাতের পরিধি বাড়িয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর অন্তর্ভুক্ত করার নতুন হুমকি দিয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন