সাদিক-ফরহাদদের অভিনন্দন জানাল পাকিস্তান জামায়াত

fec-image

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে বলা হয় “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।”

সেখানে আরও বলা হয় “এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে তুলে ধরে, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।”

এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্র শিবিরকে অভিনন্দন জানালেও সেটা পরে মুছে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন