সেনাবাহিনী প্রধানের ৯, ১৭ ও ৩৩ পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার

fec-image

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ (বুধবার) সাভার ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন। তিনি সাভার ও কুমিল্লা এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন।

বুধবার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, একই সময়ে সিলেট সেনানিবাসে কর্মরত সেনাসদস্যরা ভিডিও টেলি কনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে সাভার সেনানিবাসের সাথে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন। এছাড়াও, তিনি পরিদর্শনকালে সাভার ডিওএইচএস এলাকায় একটি মসজিদের শুভ উদ্বোধন করেন এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) উদ্বোধন করেন।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রী প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এছাড়াও, তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরে সেনাবাহিনীর প্রধানকে ৯ ও ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

বিদায়ী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাভার ও কুমিল্লা সেনানিবাসের সব পদবির কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সেনাপ্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন