‘স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়’

fec-image

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন,’স্কাউটিং দেশসেবা ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। স্কাউটিং ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রগতিশীল ও সৃজনশীল হিসেবে গড়ে তুলবে এবং সমাজকে এগিয়ে নেবে। স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়।

তিনি বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই।’

শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকালে জেলা রোভার ও জেলা স্কাউটস এর সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও জেলা রোভার সভাপতি মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা রোভার কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা স্কাউটস কমিশনার মো. ইমাম উদ্দিন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, বিভিন্ন ইউনিটের গ্রুপ সভাপতি, গ্রুপ সম্পাদক, স্কাউট ও রোভার স্কাউট লিডারবৃন্দ, রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারবৃন্দও সকল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক দুলাল হোসেন মতবিনিময় সভা পরিচালনা করেন এবং জেলা রোভারের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া জেলা স্কাউটস প্রতিনিধিরাও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন