৯৯৯-এ ফোন: ২০ পর্যটককে উদ্ধার করলো পুলিশ

fec-image

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়া ২০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাঙামাটি জেলা পুলিশ তাদের উদ্ধার করে।

আটকে পড়া পর্যটক মো. রাসেদ বলেন, ‘সকালে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে পরিবার-পরিজন নিয়ে কাপ্তাই বেড়াতে আসি। পরে রাঙামাটির পলওয়েল পার্কে দুপুরে ঘুরে সন্ধ্যার একটু আগে বোটে করে আবারও কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর শুরু হলো বাতাস আর বৃষ্টি। এর মধ্যে বোটের তেল শেষ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে কোনও বোট দেখতে পাইনি এবং চারদিক অন্ধকার হয়ে আসছিল। ভয়ে নারী ও বাচ্চারা কান্না করছিল।’

উদ্ধার প্রসঙ্গে রাসেদ আরও বলেন, ‘বিভিন্ন সময় ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় বিপদ থেকে উদ্ধারের খবর শুনেছি। হঠাৎ বিষয়টি মাথার আসার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। ফোন করার ঘণ্টা খানেকের মধ্যে রাঙামাটি পুলিশ দুটি বোট নিয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করে। আমরা রাঙামাটি পুলিশের প্রতি কৃতজ্ঞ।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘কন্ট্রোল রুমে ফোন আসার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে দ্রুত পর্যটকদের উদ্ধারের উদ্যোগ নিই। রাত হওয়ায় তাদের বোট খুঁজে পেতে কিছুটা সময় লাগে।’

তিনি আরও জানান, পর্যটকদের উদ্ধারের পর নিরাপদে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছেজ্ঞ।

সূত্র: বাংলা ট্রিবিউন
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন