Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সীমান্ত বৈঠকে অপরাধ দমনে একযোগে কাজ করতে রামগড়ে বিজিবি-বিএসএফের মধ্যে মতৈক্য

Ramgarh 10
নিজাম উদ্দিন লাভলু, রামগড় সংবাদদাতা:
খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে দুদেশের সীমান্তের চোরাচালান, অবৈধ পারাপারসহ যে কোন সীমান্ত অপরাধ দমনে একযোগে কাজ করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের মধ্যে মতৈক্য হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানাগেছে।

আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় রামগড় পৌরভবনের সন্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়ে বেলা ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি প্রতিনিনিধিদলের নেতৃত্ব দেন খাগাড়ছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি। বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের নোডাল অফিসার শ্রী ডিএস ভারতী।

বৈঠকে রামগড়স্থ ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রশিদ, ৫১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামাল আহমেদ, ৫৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী, ৫৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জালাল উদ্দিন প্রমূখ কর্মকর্তা এবং বিএসএফের অন্যান্য কর্মকর্তার মধ্যে ত্রিপুরা ফ্রন্টির্য়াসের ডিআইজি(অপস) সঞ্জয় ইয়াদেব, পানিসাগর সেক্টরের ডিআইজি ডিকে শর্মা, তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজিব সিনহা, ১৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সিন্ধু কুমার, ১১০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার টি টি পারকা, ১০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার একে বির্দ্যার্থি, ৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নবীন মোহন শর্মা, ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এইচ পি সোহি উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি ও দক্ষিণ ত্রিপুরা সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি সাংবাদিকদের বলেন, বৈঠক আন্তরিক ও সোহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকে সকল আলোচনাই ফলপ্রসু হয়েছে।

বৈঠক শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী ফেনীনদী পার হয়ে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করেন। রামগড় থানা ঘাটে বিজিবির খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে স্বাগত জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন