Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে পানছড়িতে আনন্দ শোভাযোত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২মার্চ) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও শোভাযোত্রা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

এ সময় পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন, প্রত্যুত্তর চাকমা, কাঁলাচাদ চাকমাসহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হতঃদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন