চিৎমরম চংড়াছড়ি আবাসিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন বৃহস্পতিবার দিনব্যাপী থুইচাপ্র’র মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিমি চাকমাসহ প্রমুখ।
প্রধান অতিথি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাস প্রদান করেন। এবং শিক্ষার্থীদের মধ্যে ৭৫টি কম্বল বিতরণ করেন।
Facebook Comment
















