Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পিসিপি ঢাকা শাখার ১৫তম কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:

“পিসিপি’র পতাকাতলে সমবেত হোন, ভবিষ্যত লড়াইয়ের প্রস্তুনি নিন! শাসকগোষ্ঠী ও তার দালালদের সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে পূর্ণস্বায়ত্বশাসনের আন্দোলন বেগবান করুন” এই শ্লোগানে শুক্রবার (৩০ মার্চ  ) দুপুর ২টায় ঢাকা সেগুনবাগিচাস্থ আখতার ইমাম মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখার ১৫তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। কাউন্সিলের শুরুতে পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির সংগ্রাম করতে এ পর্যন্ত যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন পিসিপি ঢাকা শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক রোনাল চাকমা এবং পরিচালনা করেন পিসিপি ঢাকা শাখার সাধারণ সম্পাদক রিয়েল ত্রিপুরা।

এতে বক্তব্য রাখেন, ইউপিডিএফের ঢাকা সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা, পিসিপি কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক কইংঞ্জনা মারমা এবং স্বাগত বক্তব্য রাখেন পিসিপি ঢাকা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন