খাগড়াছড়ি আসনে ৬জন স্বতন্ত্র প্রার্থীসহ ৯জনের মনোনয়পত্র সংগ্রহ : আ’লীগের প্রার্থী চুড়ান্ত
দুলাল হোসেন, খাগড়াছড়ি :
১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৯জন প্রার্থী তাদের মনোনয়পত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিস সুত্রে এ খবর জানা গেছে। সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খাগড়াছড়ি আসনের জন্য দলের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার কথা ঘোষণা দিয়েছেন।
সুত্র জানায়, মনোনয়পত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয়পার্টি (এরশাদ) এর প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসা, একই দলের ভাইস চেয়ারম্যান রুপায়ন দেওয়ান, একই দলের কেন্দ্রীয় সদস্য মিনাল কান্তি ত্রিপুরা, ইউপিডিএফ’র সভাপতি প্রসীত বিকাশ খীসা, একই দলের কেন্দ্রীয় সদস্য ও গতবারের প্রতিদ্বন্ধী উজ্বল স্মৃতি চাকমা, একই দলের জেলা কমিটির সমন্বয়ক অংগ্য মারমা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম শুক্রবার বিকেলে এ নয় জনের মনোনয়পত্র সংগ্রহের কথা নিশ্চিত করেন। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা আগামী রবিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ।



















