লক্ষ্মীছড়ির বিনাজুরি এলাকা থেকে ৫০হাজার টাকাসহ এক বাঙ্গালি ব্যবসায়ী অপহরণ
উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বিনাজুরি এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ এক বাঙ্গালি ব্যবসায়ীকে উপজাতীয় সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধার কিছু আগে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জনা যায়, ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের উত্তর খীরাম এলাকার বাসিন্দা মো: আহম্মদ ছফা(৫০) বাগানের গাছ ক্রয়ের জন্য মালিক অংসি মারমাসহ বিনাজুরি পাইন্যা চাকমার দোকানের কাছে গেলে ১০/১২জনের একটি স্বশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে মুক্তাছড়ি গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
বাগান ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা আহম্মদ ছপার কাছে ছিল বলে জানা যায়। তবে অনেকের ধারনা উপাজাতীয় সন্ত্রাসী ইউপিডিএফ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তবে ইউপিডিএফ এ ঘটনা অস্বীকার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণের প্রায় ১২ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত কোন খোঁজ না পাওয়ায় রবিবার বিকেলে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ করবেন বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
এদিকে আহম্মদ ছফার সাথে থাকা বাগানোর মালিক অংসি মার্মা ও নিখোঁজ বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩০কি: মি: দুরে হওয়ায় বিষয়টি আরো গভীর ভাবে জানা সম্ভব হয় নি। স্থানীয় একাধিক সূত্র অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।



















