পেকুয়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই : দু’লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
উপজেলা প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে দু’লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা কুতুব পাড়ার মোজাম্মেল হকের বসত ঘরের রান্না ঘরের খোলা বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বসতঘরটি ভস্মিভূত হয়ে যায়। এ সময় প্রায় দু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইব্রাহীম জানান, দমকল বাহিনী গিয়ে ওই অগ্নিকান্ড থেকে পার্শবর্তী স্থাপনাগুলো রক্ষা করতে সামর্থ হয়। তিনি আরো বলেন, এ অগ্নিকান্ডটি শুধু গৃহস্থদের অসাবধাণতার কারণে সংঘটিত হয়েছে।
Facebook Comment


















