Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় ভেজাল পণ্যের অবৈধ হাট, উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার কোর্টবাজার স্টেশনে ভেজাল পণ্যের অবৈধ হাট বসেছে। দক্ষিণ পার্শ্বে মসজিদ রোডে রোহিঙ্গাদের নিত্যপণ্য বিক্রির নামে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে ক্রেতা বিক্রেতার সাথে প্রতারনা করে আসছে।

রবিবার(৭ অক্টোবর) সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য সামগ্রী জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্যারাসুট, কুমারিকা, রজনি গন্ধা, তিব্বত তৈল, সাবান, পগ বডি স্প্রে, ফেয়ার এ্যান্ড লাভলী, বৌ রাঙ্গা মেহেদী সহ ইত্যাদি। পরে জব্দকৃত ভেজাল পণ্য নষ্ট করে ফেলা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী।

স্থানীয় সচেতন নাগরিক সমাজ অভিযোগ করে বলেন, কোর্টবাজারে দক্ষিণ পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা বাজার নামে অসাধু কিছু ব্যবসায়ী নিম্ন ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন পণ্য এনে বিক্রি করে আসছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন