Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় সরকারি বনের গাছ গিলে খাচ্ছে অবৈধ ৩০টি করাত কল

উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্পটে স্থাপিত ৩০টি’র মত অবৈধ করাত কলে চিরাই হচ্ছে বনের গাছ।

সরকারি কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে করাত কল স্থাপিত হলেও বন বিভাগ রহস্যজনক ভাবে নীরব ভূমিকা পালন করছে বলে সচেতন মহলের অভিযোগ।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, রত্মাপাংয়ের ঝাউতালা, কোর্টবাজার ভালুকিয়া সড়ক, উখিয়ার হাজী পাড়া, মৌলভী পাড়া, ফলিয়া পাড়া, টাইপালং, থাইংখালী, পালংখালী, বালুখালী, কুতুপালং, জালিয়া পালংয়ের সোনাইছড়ি, সোনার পাড়া, ইনানী, কোর্টবাজার, রুমখাঁ বাজার ও রুমখাঁ মনির মার্কেট এলাকায় অন্তত ৩০টি করাত কল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থাপিত করাত কলের কোনো বৈধ কাগজপত্র নেই। সরকারি ভাবে কোনো প্রকার অনুমতি না নিয়েই শক্তিশালি সিন্ডিকেট অবৈধ ভাবে করাত কল স্থাপন করেছে।

সচেতন মহল জানান, এসব অবৈধ করাত কলে প্রতিদিন হাজার হাজার ঘনফুট কাঠ চিরাই হচ্ছে। তাদের অভিযোগ, বন বিভাগের কতিপয় কর্মকর্তা ও বন কর্মীদেরকে মোটা অংকের বিনিময় ম্যানেজ করে স্থাপিত করাত কলে অবৈধ ভাবে বনের গাছ চিরাই করা হচ্ছে।

পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দের অভিমত অবৈধ করাত কলে প্রকাশ্যে বনের গাছ চিরাই ও পাচার হওয়ায় সরকারি বনাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এতে পরিরেশের ভারসাম্য নষ্ট ও মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান, ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকটি করাত কল উচ্ছেদ করা হয়েছে এবং বন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হযেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন