পানছড়িতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

23-P

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিলটি জিরো মাইল এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। অবৈধ নির্বাচন মানি না, মানবো না, এ মুহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি শ্লোগানে বিক্ষোভ মিছিলটি জিরো মাইল এলাকায় এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি নুরুল কায়েশ শিমুল ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আবছার, খোরশেদ আলী মেম্বার, মৎস্য দলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন