Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পাহাড়ের কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে: বৃষ কেতু চাকমা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তন্মধ্যে এই কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পটি। এর ফলে কৃষক, খামারীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন উন্নত এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়কদের ৯দিন মৌসুমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের আহ্বায়ক এবং জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, এসআইডি-সিএইচটি- ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

চেয়ারম্যান অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ৯দিনব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অর্জন করে নিজ নিজ গ্রামে কৃষি উন্নয়নে প্রয়োগ করবেন এবং অন্য কৃষক ও খামারিদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে করে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন