Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে কৃষি ব্যাংকের গ্রামীণ ঋণ মেলার আয়োজন

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা এবং পুরাতন ঋণ আদায়ে উৎসাহ দেওয়ার লক্ষে কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রামীণ ঋণ মেলার আয়োজন করা হয়।

শনিবার (২৩ মার্চ) উপজেলা সদরের লংগদু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে এই ঋণ মেলার আয়োজন করা হয়।

ঋণ মেলায় কৃষি আবাদের সুবিধার জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কৃষি ঋণ প্রদান করা হয় এবং দশ জন কৃষকের কাছ থেকে দুই লাখ টাকা মন্দ ঋণ আদায় হয়। এছাড়াও ১২টি নতুন আমানত খোলা হয়।

গ্রামীণ ঋণ মেলায় লংগদু শাখার কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক ছৈয়দ মোহাম্মদ আল কাউসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু)।

এছাড়া লংগদু শাখা কৃষি ব্যাংকের সহকারী ব্যাবস্থাপক ভারত কুমার চাকমা, মাঠ কর্মকর্তা বিটন কুমারসহ শতাধিক ব্যাংক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদুতে কৃষি ব্যাংকের গ্রামীণ ঋণ মেলার আয়োজন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন