Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লামায় বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে লামা পৌর এলাকার লতিফ মেম্বার পাড়ার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে রওশন আরা বেগমের বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের খুঁটি থেকে দুপুর ১২টার দিকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন লিডার নয়ন জিৎ চাকমা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পথ না থাকায় ও পানির উৎস না থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থকে সহযোগিতা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন