লক্ষ্মীছড়িতে নকলমুক্ত পরিবেশ এসএসসি পরীক্ষা শুরু

 

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি হাইস্কুলে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শওকত ওসমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

হল সুপার সহকারি প্রধান শিক্ষক মো: জাহেদুল আলম সরদার জানান, বাংলা প্রথম পত্রে ১জন পরীক্ষা অনুপস্থিত ছিলেন। ৯৪ জন পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থী ১’শ ৫২ জন। তার মধ্যে ছাত্র ৭৬জন। বিজ্ঞান বিভাগে ৯জন। মানবিক বিভাগে ৪৩জন ও বাণিজ্য বিভাগে ৪২জন এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। অনিয়মিত পরীক্ষার্থ হলো ৬০জন।

পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানকে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিককে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্র কমিটিও গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- থানার অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, বাবু দশরথ তালুকদার, আব্দুর রশীদ মোল্লাসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনধিগণ কমিটিতে রয়েছেন। সব ঠিক ঠাক থাকলে আগামি ১৩ মার্চ বৃহস্পতিবার কৃষি শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষ হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন