পানছড়িতে বাসের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

Road_Accident-196

পানছড়ি সংবাদদাতা:

পানছড়ি উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে বারটার দিকে পানছড়ি বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি খাগড়াছড়ি সদর উপজেলার ভাই-বোন ছড়া ইউপির দেওয়ানপাড়ার লক্ষীজয় চাকমার ছেলে মহিন চাকমা (২৩) বলে জানা যায়।

পানছড়ি বাজার থেকে বাড়ির উদ্যেশে যাওয়ার জন্য মহিন গাড়ির ছাদে উঠলে টার্মিনাল এলাকায় গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। খাগড়াছড়ি সদর হাসপাতালে সে চিকিসাধীন অবস্থায় বেলা তিন টার দিকে মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন