লংগদুর আ.লীগ নেতা সুভাষ দাসকে অপহরণের গুজব!

gujob rumer logo mm

নিজস্ব প্রতিনিধি, লংগদু
রাঙামাটি শহরের নারিকেল বাগান এলাকা থেকে লংগদু উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুভাষ দাসকে অপহরণ করা হয়েছে শুক্রবার রাঙামাটি শহরে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। জেলা ও উপজেলার আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে দিনভর ছিল অপহরণের আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুভাষ দাস জেলা আ.লীগ নেতা আব্দুল মতিনের বাসায় যাওয়ার পথে আসাম বস্তীর নারিকেল বাগান এলাকা থেকে তাকে অহরণ করে নিয়ে গেছে এমন খবর তারা পেয়েছে। সুভাষ দাসের মোবাইল ফোনে যোগাযোগ না হওয়ায় বিষয়টি আরো জোরালো হয়ে উঠে।

কিন্তু শনিবার, মোবাইলে সুভাষ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে কেউ অপহরণ করেনি। আমি বিকালে বোটে করে (নদী পথে) লংগদুতে আসছি। তিনি বলেন, অপহরণের বিষয়টি ছিল ভুল বোঝাবুঝি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন