রাঙামাটির বন্দুকভাঙ্গায় দুই গ্রামবাসী অপহৃত

অপহরণ

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের দুই উপজাতী গ্রামবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন-শান্তিময় কুমার চাকমা (৫৫) ও মৃত্যুঞ্জয় চাকমা ওরফে জোন (৫৪)। রোববার গভীর রাতে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুইটি আলাদা গ্রাম মাইচ্চা পাড়া ও তুংতুইন্না পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পার্বত্য চুক্তি বিরোধী গ্রুপ ইউনাইডেট পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফকে) দায়ী করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের মুখপাত্র সজীব চাকমা। তবে বরাবরের মত এই ঘটনার কথা অস্বীকার করেছে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের মুখপাত্র সজীব চাকমা জানায়, আমরা খবর পেয়েছি রোববার গভীর রাতে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৬নং য়ার্ডের দুইটি আলাদা গ্রাম মাইচ্চা পাড়া ও তুংতুইন্না পাড়ায় ইউপিডিএফের ১০/১২ জনের একটি সশস্ত্র দল একি সময় হানা দিয়ে শান্তিময় কুমার চাকমা ও মৃত্যুঞ্জয় চাকমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সর্ম্পকে কিছুই জানা যায়নি। এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে অপহৃতদের উদ্ধারের দাবী জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এই অপহরণের ঘটনার কথা অস্বীকার করে জানায়, জেএসএস সন্তু লারমা গ্রুপ মিথ্যা অভিযোগ করে ইউপিডিএফ সংগঠনের সম্মান নষ্ট করার চেষ্ট করছে। এ অপহরণের ব্যাপারে আমারা কিছুই জানি না। এটা জেএসএসের সাজানো নাটক।

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তাছাড়া প্রশাসনের বিশেষ টিম অপহৃতদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন