এসি বাসে চট্টগ্রাম যাবে রাঙামাটিবাসী

fec-image

পর্যটন নগরী খ্যাত পার্বত্য জেলা রাঙামাটিতে বাস সার্ভিস নিয়ে যাত্রীদের দুর্ভোগ পৌহাতে হচ্ছে বেশ কয়েক দশক ধরে। যাত্রীদের দুর্ভোগ লাগবে এবং প্রশান্তি দিতে চট্টগ্রাম-রাঙামাটি যোগাযোগ ব্যবস্থায় এসি বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় প্রধান অতিথি থেকে বাসটির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর। এসময় রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতিা সভাপতি হাজী মো. সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান ও চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির রাঙামাটি অঞ্চলের সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, রাঙামাটিবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এসি বাস সার্ভিস চালু করা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আমরা মালিক পক্ষ যাত্রীদের প্রশান্তি দিতে এসি বাস সার্ভিস চালু করেছি।

চেয়ারম্যান আরও বলেন, আমরা প্রথম পর্যায়ে আপাতত দু’টি এসি সার্ভিস চালু করেছি ভবিষ্যতে সার্ভিস ব্যবস্থায় আরও এসি বাস চালু করা হবে বলে যোগ করেন চেয়ারম্যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন