কলকাতায় গেস্ট হাউসে আগুন, এক বাংলাদেশির মৃত্যু

fec-image

ভারতের কলকাতায় একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।  এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন।

শনিবার (১২ মার্চ) ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।

জানা গেছে, ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই গেস্ট হাউসে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।

গেস্ট হাউসের এক কর্মী জানান, প্রথমে গেস্ট হাউসের রিসিপশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে যায়। ওই সব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু শামীমাতুল আরশ (৬০) নামের এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

এছাড়া যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)।

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন